× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় ছেলের ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৩:২৪ পিএম

ছেলের ছুরিকাঘাতে নিহত মজিবুর রহমান পান্না। ছবি: সংগৃহীত

ছেলের ছুরিকাঘাতে নিহত মজিবুর রহমান পান্না। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বাবা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধায় উপজেলার কোনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মজিবুর রহমান পান্না উপজেলার মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভালুকা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

স্থানীয়সূত্রে জানা গেছে, মজিবুর রহমান পান্নার পরিবারে দীর্ঘদিন ধরে কলহ বিরাজ করছিল। এরই জের ধরে ১৮ বছর বয়সী কলেজ পড়ুয়া ছেলে রাব্বি শুক্রবার সন্ধায় তার নিজ বাড়িতে তাকে ছুরি দিয়ে জখম করলে তিনি মাটিতে পরে যান। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা মজিবুর রহমান পান্নাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  আসামি রাব্বিকে আটক করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা