× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৮:২৯ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৯:৩৫ পিএম

পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রবা ফটো

পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে রনি বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর-হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ২৩ বছর বয়সি রনি বর্মণ ওই গ্রামেরই চৈতন্য বর্মণের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গভীর নলকূপের পাইপে আটকা পড়ে রনি বর্মণ। প্রায় ১১০ ফুট গভীরে পাইপে আটকে পড়ার খবরে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে মৃত উদ্ধার করা হয়।

নাচোলের স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, ‘রনি বর্মণ একজন মানসিক ভারসাম্যহীন যুবক। প্রতিদিনের মতোই খেলতে এসে বিএমডিএর পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে মৃত উদ্ধার করে।’

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, ‘পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে এক যুবক আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে একজন মারা গেছেন। তার মরদেহটি থানায় আছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা