× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সব প্রার্থী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২৩:৪৫ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ০৯:০৫ এএম

অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল এবং আহাম্মেদ নিয়াজ পাবেল। ফাইল ফটো

অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল এবং আহাম্মেদ নিয়াজ পাবেল। ফাইল ফটো

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহাম্মেদ নিয়াজ পাবেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। প্রত্যেক পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের মনোনয়নপত্র যাছাই বাছাই করা হবে। যাছাই বাছাইয়ে টিকে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান জানান, দ্বিতীয় ধাপে কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া এ তিন উপজেলায় নির্বাচন হচ্ছে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চেয়াম্যান পদে বরুড়ায় ৫ জন, সদর দক্ষিণে ৪ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৭ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৩ জন  ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিন উপজেলায় মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ২৯ জন প্রার্থী।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সব প্রার্থীই স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা