× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় আড়াইশ টন চিনি জব্দ, গ্রেপ্তার ২৩

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৮:১৫ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০২ পিএম

ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রবা ফটো

ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রবা ফটো

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকের চালক, সহযোগীসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক, ট্রাকের চালক ও তাদের সহযোগীদের আটক করা হয়েছে। ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে এলে ডিবি পুলিশ তাদের আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ করা হয় এবং ২৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে।’

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে প্রবেশ করে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করাই ছিল তাদের উদ্দেশ্য। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা