× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গড়াই নদে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু

কু‌ষ্টিয়া প্রতি‌বেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৭:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একসঙ্গে তারা পাঁচ শিশু লাফিয়ে পড়েছিল নদে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো উপজেলার শেরকা‌ন্দি এলাকার শা‌মি‌ম ইসলামের মেয়ে ১৩ বছর বয়সি শেফা ও চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে সাত বছরের শাহাজাদা। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই-বোন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি জানান, ঈদের পরদিন জয়নাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে‌ছিল শেফা। বুধবার সকালে শেফার মা তাকে নিতে এলে সে আরও কয়েক‌ দিন থাকবে বলে থেকে যায়। দুপুর ১২টার দিকে শেফা, শাহাজাদা‌সহ পাঁচ শিশু বা‌ড়ির পাশে গড়াই নদে গোসল করতে যায়।

পাড় থেকে নদের ড্রেজিং করা গভীর স্থানে পাঁচজন একসঙ্গে লাফ দেয়। অন্যরা উঠে এলেও সাঁতার না জানায় শেফা ও শাহাজাদা পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান এনামুল হক মন্জু বলেন, মেয়েটি নানা বা‌ড়ি‌তে বেড়াতে এসে‌ছিল। দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা