× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১১:০৮ এএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ১৯:১০ পিএম

মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদলধর এলাকার হিমালয় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

তিনি বলেন, শেরপুর-ময়মনসিংহ সড়কে তারাকান্দার কোদালধরে ঢাকা থেকে আসা শেরপুরগামী ও শেরপুর থেকে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী দুটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী মারা যান। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং রেকার দিয়ে খাদে পড়া বাস দুটি উদ্ধারের কাজ শুরু করেছে।

এদিকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা