× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খরচ কমানোয় এ বছর সর্বোচ্চ ৮৪ হাজার জন হজ পালন করবেন : শেরপুরে ধর্মমন্ত্রী

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১৯:০৪ পিএম

শনিবার শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

শনিবার শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজে যেতে খরচ বেশি ছিল। সব মহলের দাবির ভিত্তিতে এ বছর হজ প্যাকেজে এক লাখ দুই হাজার টাকা কমানো হয়েছে। তাই এ বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮৪ হাজার জন হজ পালন করতে যাবেন। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, হাজীদের হয়রানি বন্ধ করার জন্য শুধুমাত্র বাংলাদেশ পার্টে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। আগে হজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা ছিল না, আমরা তা করেছি। যে কারণে গত দুই বছর হজ পালন নিয়ে কোনো সমস্যা হয়নি। মাদ্রাসা শিক্ষা নিয়েও সুন্দর নীতিমালা করার জন্য সরকার চিন্তা-ভাবনা করেছে।
পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ।
এদিন বিদ্যালয়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা