× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রায় ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪ ০০:০৬ এএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৪ ০০:৫৩ এএম

কয়রায় ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

খুলনার  কয়রায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল  উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের নিজ বসত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে।

হত্যার শিকার ওই নারী নাম হোসনে আরা (৬৫)। তার চার সন্তানের মধ্যে একজন ফ্রান্স প্রবাসী। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কাজের লোক  ফাকু (৪৫)ও প্রতিবেশী রহমান সানার ছেলে আব্দুল্লাহকে (২৫) আটক করেছে। 

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বড়  ছেলে তা‌কে বা‌ড়ি‌তে রে‌খে রবিবার সকালে   খুলনার বাসায়  গি‌য়ে‌ছি‌ল। মঙ্গলবার সন্ধ্যার পর বা‌ড়ি‌তে এসে দে‌খেন তার মা‌য়ের ঘ‌র ভেতর থেকে  লাগা‌নো। মা‌কে খোঁজাখু‌জি ক‌রে কোথাও না পে‌য়ে পুলিশ‌কে সংবাদ দেওয়া হয়। পুলিশের একটি দল গ্রিলের তালা  ভে‌ঙে ভেতরে ঢুকে হোস‌নে আরাকে মৃত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে।

কয়রা থানার ওসি  মিজানুর রহমান বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা