× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ১৭:২৭ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৪ ১৭:৪৬ পিএম

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

‘চিকিৎসায় অবহেলায়’ রোগীর মৃত্যুর অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়ের সদস্যরা।

তারা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ দেখায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ৩টার দিকে  কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়।

হরিজন সম্প্রদায়ের লোকজন জানায়, বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক খোকন জমাদ্দার (৪৫) শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে ওই ব্যক্তির সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বলে তার স্বজন ও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন। 

বৃহস্পতিবার দুপর ১টার দিকে খোনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করলে স্বজন ও সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দোষী চিকিৎসকদের শাস্তির দাবি জানায়। 

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক নিয়াজ মোহাম্মদ বলেন, রোগীর চিকিৎসায় কোন ক্রুটি হয়নি।

ঈদের সময় চিকিৎসক সংকট ছিল এটা স্বীকার করে তিনি বলেন, রাতে সিনিয়র চিকিৎসক ডিউটিতে ছিলেন। তিনি তার সাধ্যমত চিকিৎসা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা