× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৫:২১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার মাঝুখান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবি স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক তাকে হত্যা করে গাছে ঝুলেয়ে রেখেছে।

নিহত আব্দুল্লাহ বিশ্বাস মানিকগঞ্জের হরিরামপুর থানার মির্জানগর এলাকার শাজাহান বিশ্বাসের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন। তিনি স্ত্রী ও ৩ সন্তান নিয়ে উপজেলার মাঝুখান বাজার এলাকায় বসবাস করতেন।

আব্দুল্লাহ বিশ্বাসের ছোট বোন মাজেদা জানান, আব্দুল্লাহর স্ত্রী ইয়াসমিন আকতার মিনির সঙ্গে মাঝুখন বাজারের দর্জি দোকানদার রফিকের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি আমার ভাই জেনে যাওয়ায় তাদের মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকত। পারিবারিকভাবেও ইয়াসমিন আকতারকে শাসন করে তাদের একত্রিত করে দেওয়া হয়েছে বেশ কয়েকবার। তারপরও ইয়াসমিন আকতার পুনরায় দর্জি দোকানদার রফিক এর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের সম্পর্কে বাধা দেওয়ায় আমার ভাই আব্দুল্লাহকে ইয়াসমিন আকতার ও তার পরকীয়া প্রেমিক রফিক মিলে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইফুজ জামান মুন্সি জানান, সুরতহাল তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর জেলা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা