× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রায় লঞ্চে নারী সেজে ছিনতাই, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৬:৪১ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ১৭:২৫ পিএম

ফতুল্লা লঞ্চঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চে ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করে নৌপুলিশ। প্রবা ফটো

ফতুল্লা লঞ্চঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চে ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করে নৌপুলিশ। প্রবা ফটো

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। কেউ যাচ্ছেন সড়কপথে, কেউ নদীপথে বা রেলপথে। এতে করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও ট্রেন স্টেশনে বেশ ভিড় জমছে। এ সুযোগে নানা অপরাধে লিপ্ত হচ্ছে বিভিন্ন চক্র। লঞ্চঘাটে ছিনতাইয়ের সময় এমন এক চক্রের তিন যুবককে আটক করেছে নৌপুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ফতুল্লা লঞ্চঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ সদর থানার জিমখানা এলাকার সাব্বির, আরাফাত ও রুবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘লঞ্চে ও লঞ্চঘাটে ভিড়ের মাঝে একটি চক্র বোরকা পরে কৌশলে যাত্রীদের কাছ থেকে টাকা, অলঙ্কার, মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করতে এলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হয়। এ চক্রটিকে ধরার জন্য আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছি।’

তিনি বলেন, ‘শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে সাব্বির নামে যুবক বোরকা পরা অবস্থায় ছিল। এ সময় ছিনতাই করা দুটি মোবাইল ও বেশকিছু টাকা উদ্ধার করা হয়। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা