× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ০০:১৫ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১০:৪৭ এএম

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রলিচাপায় মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইলে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

ওসি জানান, মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ি কাশিয়ানীর গোপালপুর গ্রামে ফিরছিলেন মানি মোল্যা। মোটরসাইকেলটি তারাইলে পৌঁছালে দ্রুতগামী একটি মাটি টানা ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত পালিয়ে যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা