× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসায় পাটকলের আগুন ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ০৯:৫৩ এএম

রূপসা উপজেলার সালাম জুট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রবা ফটো

রূপসা উপজেলার সালাম জুট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রবা ফটো

খুলনার রূপসায় বেসরকারি পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট ও নৌবাহিনীর ৮ ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকার সালাম জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আসলেও রূপসার জাবুসায় অবস্থিত পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত করা থাকা সব পাটই পুড়ে গেছে। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিকপক্ষের।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন, ৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। তিনি আরও বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে বলে জানা গেছে। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেহেতু পাটের আগুন লেগেছে, তাই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। তবে, সামনে ও পেছনে দুটি গুদাম তারা রক্ষা করতে পেরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা