× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে নদী রক্ষা কমিটির অনশন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে নদী রক্ষা কমিটির অনশন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আট ঘণ্টা অনশন করেছে নদী রক্ষা কমিটি। কর্ণফুলী নদীর চাক্তাই খালের মোহনায় সংগঠনটি বুধবার (৯ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। 

এর আগে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান ড. মনুজর আহমেদ চৌধুরীর চট্টগ্রাম সফর উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে নদী ও খাল রক্ষা আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা এই অনশন কর্মসূচি পালন করে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান। 

আলীউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০১৯ সালের মে মাসে কর্ণফুলী তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো উচ্ছেদ করার জন্য হাইকোর্ট চূড়ান্ত রায় প্রকাশ করে। ওই রায়ের সাড়ে তিন বছর অতিবাহিত পার হলেও জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ এই রায় বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের দাবিতে আমরা এই অনশন কর্মসূচি পালন করেছি। আমরা ১৫ দিনের মধ্যে এসব স্থাপনা উচ্ছেদের জন্য দাবি জানিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

অনশন কর্মসূচিতে নদী ও খাল রক্ষা আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী, নির্বাহী সদস্য দিলরুবা খানম, পরিবেশ সংগঠক  নেছার আহমেদ খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ, সহ-সভাপতি লোকমান দয়াল, সদরঘাট সাম্পান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ সংগঠনটির সদস্য ও স্থানীয় সাম্পান মাঝিরা অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা