× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৮:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরের দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকার দলিল লেখক  ইয়াছিন আরফাতের ছেলে মো. হাদীদ ও ওমান প্রবাসী মো. নাজিমের ছেলে মো. আল আমিন। সম্পর্কে তারা চাচাতো ভাই। 

দাঁতমারা ইউনিয়নের পরিষদের সদস্য আবদুল হাকিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু হাদীদ ও আল আমিন একসঙ্গে খেলছিল। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখতে পান। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা