× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্ভারে ত্রুটি, ৪ ঘণ্টা পর আখাউড়া দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৫:০২ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ পিএম

 মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভারের ত্রুটি মেরামতের পরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। প্রবা ফটো

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভারের ত্রুটি মেরামতের পরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। প্রবা ফটো

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিট থেকে এ বন্দর দিয়ে ভারতগামী যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভারের ত্রুটি মেরামত শেষে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। তবে যাদের ভারতের বিমানের টিকিট আছে তাদের জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সকাল ৮টায় আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি। ৮ থেকে ১০ জন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে পাঠাই। সোয়া ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফের মাধ্যমে মৌখিকভাবে আমাদের জানায় আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন। এ কারণে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন না। তারা আমাদের অনুরোধ করে বলে আমরা যেন কোনো যাত্রী না পাঠাই। পরে আমরা আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তারাও শূন্য রেখায় আসে। আমরাও শূন্য রেখায় যাই। সকাল সাড়ে ১০ টার দিকে তারা আমাদের বলেন, যেসব যাত্রীর ভারতের আভ্যন্তরীণ বিমানের টিকিট আছে তাদের ভারতে পাঠাতে বলে। আমরা যাদের টিকিট আছে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে পাঠিয়েছি।’ 

তিনি আরও বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তাদের সার্ভার সচল হয়েছে। এরপর যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম থেকে আসা চিত্ত দে নামে এক যাত্রী বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাওয়ার জন্য। এসে শুনি আগরতলার সার্ভার ডাউন। জানিনা কতক্ষণে সার্ভার ঠিক হবে। এটা খুবই কষ্টদায়ক। কর্তৃপক্ষের এটা দেখা উচিত।’ 

ভারতীয় যাত্রী দীপ্ত দেব বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে এসেছিলাম। আজ ফিরে যাচ্ছি, সকালে আখাউড়া ইমিগ্রেশনে এসে শুনেছি ভারতের ইমিগ্রেশন সার্ভারে সমস্যা তাই যেতে পারছি না। সকাল থেকে বসে আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা