× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যায় দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২২:৪২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ২২:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে রায়হান কবির সোহাগ নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ( ১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ে আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ কুমিল্লার কোতোয়ালী এলাকার সোলায়মান কবির আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় ১০ বছরের শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজের কাছে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলেও জানান মো. আসাদুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা