× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৩:৪৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক রহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল  সোমবার (১ আগস্ট) রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নূর ছালাম (২৬) একটি বেসরকারি এনজিওতে কাজ করতেন। তিনি মধুরছড়া ক্যাম্পের ৪ নম্বর এক্সটেনশনের আই ব্লকের বাসিন্দা ছিলেন। 

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, দুই গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটেছে বলে ধারণা  করেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা