রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ২২:০০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মার্চ) দিনগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের শালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগ এনে সোমবার (২৫ মার্চ) তিনজনকে আসামি করে তানোর থানায় মামলা করেন ওই তরুণী। একই দিন অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের চকরতিরা (শালতলা) গ্রামের সামুয়েল মার্ডী, একই গ্রামের রুবেল মুর্মু ও শিবেন হাঁসদা।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার একটি গ্রামের ওই তরুণী তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামের তার পিসির বাড়িতে যান।
এ সময় কলমা ইউপি চকরতিরাম গ্রামের রাহিমের সঙ্গে পরিচয় হয়। এর সূত্র ধরে রবিবার রাতে ওই তরুণী তার পিসির বাড়ি শালতলা গ্রামে রাহিমের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই গ্রামের আদিবাসী তিন যুবক তাদের দেখে রাহিমকে তাড়িয়ে দেয় এবং ওই তরুণীকে মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘এ ঘটনায় তানোর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা রয়েছে।’