× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে যুবলীগ নেতার মাছের আড়তে দুর্বৃত্তের আগুন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৫:০৭ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৬:০০ পিএম

আগুনে আড়তের হিসাব রুমের একটা অংশ পুড়ে গেছে। প্রবা ফটো

আগুনে আড়তের হিসাব রুমের একটা অংশ পুড়ে গেছে। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে জুয়েল মাহমুদ মৃধা নামে স্থানীয় এক যুবলীগ নেতার মাছের আড়তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মার্চ) রাত আনুমানিক পৌনে ৪টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।   

আড়ত মালিক জুয়েল মাহমুদ মৃধা কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে তার আড়তে আগুন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। 

জানা যায়, শনিবার রাত পৌনে ৪টার দিকে আড়তের সামনের রুমে আগুন দেখতে পান কর্মচারী নাজমুল ইসলাম। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, আড়ত ঘরের দক্ষিণ পাশে কাঠের জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে। আগুনে কাঠের পাটাতন ও তোশক পুড়ে গেছে।  

কর্মচারী নাজমুল ইসলাম  বলেন, রাত ৪টার দিকে মায়ের ফোন পেয়ে সেহেরি খেতে ঘুম থেকে উঠি। উঠে দেখি পুরো আড়ত ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। সামনের রুমে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে ডাক চিৎকার দিলে  পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

আড়তের ম্যানেজার মো. জিহাদ বলেন, হিসাব-নিকাশ শেষ করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমি বাড়ি চলে যাই। রাত সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে আড়তে এসে দেখি হিসাব রুমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে যে আগুন লাগানো হয়ে তার আলামত ও একটি লাঠি প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে। হিসাবের খাতাপত্র ও ক্যাশ বাক্স টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। অল্পের জন্য হিসাবের খাতাপত্র রক্ষা পেয়েছে। 

আড়তের মালিক জুয়েল মৃধা বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে  আগুন লাগানো হয়েছে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করলেই ঘটনার সঙ্গে জড়িত ও হোতা বের হয়ে আসবে। 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা