× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাদির জানাজায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নাতি নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১২:৫৬ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৩:৩৯ পিএম

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। প্রবা ফটো

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। প্রবা ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেলে চড়ে দাদির জানাজায় অংশ নিতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় রিপন নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের মরুরা ইক্ষু সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেলের অপর দুই আরোহী মমিন ও মোজাম্মেল। তারাও রাজগাতি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দাদির মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে ভোররাতে গাজীপুর থেকে মোটরসাইকেলে নান্দাইল রওনা হন তারা। পথে পাকুন্দিয়া পৌর সদরের মরুরা ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আহতদের প্রথমে পাকুন্দিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম) প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা