× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৭:০১ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৮:৪৩ পিএম

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিং করেছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিং করেছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ‘উৎপাদক থেকে খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের জন্য অ্যাপস তৈরি করে দেওয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বাভোগী রাখা হবে না, যাতে সাধারণ ক্রেতারা হয়রানির শিকার না হয়। কে পণ্য হোলসেল করল আর কে কিনল, তা জানাতে এ অ্যাপস দেওয়া হবে শিগগিরই।’

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিংয়ে এসে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী  বলেন, ‘আমরা সারা দেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছে। কিছু জায়গায় কম মূল্যও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪৫ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তেলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি কিন্তু খুচরা তারা ১৫৮ টাকা বিক্রি করছে। 

‘রমজান মাস উপলক্ষে সব কিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোনো ঘাটতি নাই। রমজানে বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ রয়েছে৷ লেবুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সব কিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷ লোকাল প্রশাসক যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে৷ আমাদের কাজ হলো সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত থাকে৷’ 

গেল শুক্রবার খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।

বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা