× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে হাড়িধোয়া নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ২২:০৯ পিএম

নরসিংদীর হাড়িধোয়া নদীতে পানিতে ডুবে নিহত দুই শিশু মাহাদী হাসান ও মিশাল হাসান। প্রবা ফটো

নরসিংদীর হাড়িধোয়া নদীতে পানিতে ডুবে নিহত দুই শিশু মাহাদী হাসান ও মিশাল হাসান। প্রবা ফটো

নরসিংদীর হাড়িধোয়া নদীতে গোসলে নেমে দুই সহোদর শিশু নিহত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- ইপজেলার উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান ও মিশাল হাসান।

পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিহত শিশুদের পরিবার জানায়, ‘সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের হাড়িধোয়া নদীতে গোসল করতে নামে তারা। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।‘ 

শিশুদের মা মাহমুদা বেগম বলেন, ‘আমার বাচ্চারা কোনো দিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নেমে পানিতে ডুবে জীবনের জন্য বিদায় নিল। আমি মেনে নিতে পারছি না।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে বা অন্য কেউ অবহিত করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা