× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৭:৫২ পিএম

নওগাঁর ধামইরহাট উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রবা ফটো

নওগাঁর ধামইরহাট উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রবা ফটো

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে।’

শনিবার (১৭ মার্চ) নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, ‘১৯৭৫ সালে পথ ভ্রষ্ট কিছু সেনা সদস্য সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম ও নিশানা মুছে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু ষড়যন্ত্রকারীদের সেই উদ্দেশ্য সফল হয়নি। দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। তার সুফলও পাচ্ছে দেশবাসী। সঠিক ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম যত জানতে পারবে, দেশের উন্নয়ন ও সঠিক সিদ্ধান্ত নিতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।’

উপজেলা নির্বাহী অফিসার আছমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা