× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৬:১৯ পিএম

দুর্ঘটনায় সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়া আলুবোঝাই ট্রাক। প্রবা ফটো

দুর্ঘটনায় সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়া আলুবোঝাই ট্রাক। প্রবা ফটো

দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের চায়না অফিস মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালক শাহীন জেলার পার্বতীপুরের দুর্গাপুর তালেবর পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বিরামপুর চায়না অফিস মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় আলুুবোঝাই একটি ট্রাক। এতে আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালক শাহীন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শাহীনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুব্রত কুমার সরকার জানান,  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা