× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর ঘুরেও পাচ্ছে না প্রতিবন্ধী ভাতা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৯:৪৭ পিএম

শারীরিক প্রতিবন্ধী শিশু দোয়া রফিকুন নিসা। প্রবা ফটো

শারীরিক প্রতিবন্ধী শিশু দোয়া রফিকুন নিসা। প্রবা ফটো

কার্ড ও ভাতার বই পাওয়ার চার বছর পার হলেও ভাতা পাচ্ছে না নারায়ণগঞ্জের বন্দরের শারীরিক প্রতিবন্ধী দোয়া রফিকুন নিসা নামে এক শিশু। নানা কথা বলে তার অসুস্থ পিতা রফিকুল ইসলামকে উপজেলা সমাজসেবা অফিসের লোকজন ঘোরাচ্ছে বলে অভিযোগ। একাধিকবার যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না।

বন্দরের আমিন আবাসিক এলাকার শহিদুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলাম পেশায় হকার। তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জে হকারি করে স্ত্রীসহ দুই মেয়ে নিয়ে কোনো রকম জীবনযাপন করছি। রফিকুন নিসা নামে এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। দুই থেকে তিন বছর ধরে অসুস্থতার কারণে আমার জীবিকা নির্বাহে কষ্ট হচ্ছে। এ অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বেকায়দায় পড়েছি। সে কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। চিকিৎসা ব্যয় নির্বাহে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রতিবন্ধীদের তালিকায় নাম লিপিবদ্ধ করেছি। ২০২০ সালের ৮ আগস্ট তার নামে ইস্যু করা হয় প্রতিবন্ধী কার্ড। দেওয়া হয় ভাতার বই। এরপরও কোনো সরকারি সাহায্য-সহযোগিতা পাইনি।’

তিনি অভিযোগ করেন, ‘অসহায়ত্বের সুযোগ নিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে সমাজসেবা অফিসের লোকজন চার বছর ধরে হয়রানি করছে। তারা আমাকে নানা কথা বলে তিরস্কার করে।’ 

অভিযোগ অস্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল কবীর বলেন, ‘বরাদ্দ না থাকায় ভাতা পাচ্ছে না। তথ্যগত সমস্যার কারণে কিছু ভাতায় সমস্যা হয়েছে। তবে দোয়া রফিকুন নিসা ভাতাটি কেন পাচ্ছে না, তা দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা