× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে কোল্ড স্টোরেজে অভিযান, ৩১ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৪:৩১ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৬:৫৭ পিএম

মঙ্গলবার কাঁচপুরের স্টার মাল্টিপারপাস কোল্ট স্টোরেজে অভিযান চালিয়ে এসব মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার কাঁচপুরের স্টার মাল্টিপারপাস কোল্ট স্টোরেজে অভিযান চালিয়ে এসব মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে মজুদ করা ৩১ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যার বাজারমূল্য আনুমানিক ৪৯ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘ওই কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজে ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরণের পরিকল্পনা ছিল তাদের। অন্যদিকে, জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদ করা ১৭ টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।’

তিনি আরও বলেন, ‘বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা