× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ২২:১৯ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

সুনামগঞ্জ পৌর এলাকার নবীনগরে শিশু ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার ঘটনার পর থেকে অভিযুক্ত একই এলাকার আলা উদ্দিন পলাতক ছিলেন। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বিকালে বাড়ির পাশে উঠানে খেলছিল শিশুটি। এ সময় শিশুটির মা অন্যের বাসায় কাজ করতে ও বাবা ভ্যান নিয়ে বাজারে গিয়েছিলেন। এই সুযোগে পাশের বাড়ির আলা উদ্দিন চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল থেকে আলাউদ্দিন দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই শিশুটি বাবা-মা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। এরপর ঘটনাটি আপস করার জন্য এলাকার বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর শিশুটির বাবাকে ভয়ভীতি দেখান।

শনিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন আলাউদ্দিন, তেঘরিয়া মাঝের হাটির বিল্লাল হোসেন  এবং পার্বতীপুরের জাহিদ প্রকাশ জাহাঙ্গীর।  

ওসি মো. খালেদ চৌধুরী জানালেন, সোমবার বিকালে অভিযুক্ত আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে দোষ স্বীকার করেছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। শিশুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা