× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি লেকে, চালক-হেলপার আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ০০:১৯ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৩:২২ পিএম

আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে বাসটি পড়ে যায়। প্রবা ফটো

আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে বাসটি পড়ে যায়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। 

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ ঘটনা ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন- জাহাঙ্গীর ও আমানুল্লাহ।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি কররা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ‘বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা