× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পণ্ডিত বইমেলা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২১:০৭ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে পন্ডিত বইমেলায় পাঁচজন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়।  প্রবা ফটো

কুড়িগ্রামের চিলমারীতে পন্ডিত বইমেলায় পাঁচজন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

কুড়িগ্রামের প্রাচীন নৌবন্দর চিলমারী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ পণ্ডিত বইমেলা। মেলার দ্বিতীয় দিনে শনিবার (৯ মার্চ) সকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন ক্লাস, বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বিকালে রংপুর বিভাগের লেখকদের নিয়ে মেলা মঞ্চে ‘লেখকদের মুখোমুখি’ অনুষ্ঠান হয়। এ ছাড়া বিষয়ভিত্তিক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। 

গত শুক্রবার ষষ্ঠ পণ্ডিত বইমেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম ও চিলমারীতে অবস্থিত টেরডেস হোমস বা ছিন্নমুকুলের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল হোসেন। বিকালে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী অসীম গিরি বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে কুড়িগ্রাম জেলার পাঁচজন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন- লেখক নাজমুল হুদা পারভেজ, লেখক এসকে রেজাউল করিম বকুল, ছড়াকার মতিয়ার রহমান, লেখক আবু হেনা মোস্তফা এবং ভাওয়াইয়া শিল্পী ও সংগঠক ভূপতি ভূষণ বর্মা। মেলা ১২ মার্চ পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা