× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কাঠামোতে বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১২:০৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। প্রবা ফটো

শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরের নতুন কাঠামোতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

শনিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, বর্তমান বাজারে ৬ হাজার টাকা দিয়ে স্ত্রী সন্তনদের নিয়ে চলা কষ্ট হয়ে যাচ্ছে। গার্মেন্টস মালিকেরা তাদের শ্রমিকদের জন্য বেতন বাড়ালেও স্পিনিং কারখানার মালিকেরা তাদের বেতন বাড়ায়নি। বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তারা মানছে না। বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নেয়। পরে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সাড়ে ৬টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা আবারও জড়ো হয়ে সাড়ে ৭টার দিকে লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। কয়েকটি গাড়িতে ইট ছুড়ে মারলে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুর করে। 

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে না গেলে পুলিশ কাদানে গ্যাস, ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা