× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দূষণরোধ-বিশ্বশান্তির বার্তা নিয়ে ভারতীয় যুবক বাংলাদেশে

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ০০:৩৯ এএম

ভারত থেকে বিশ্বশান্তির বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন যুবক মাধাই পাল। প্রবা ফটো

ভারত থেকে বিশ্বশান্তির বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন যুবক মাধাই পাল। প্রবা ফটো

নাম মাধাই পাল। লড়াইটা তার বায়ুদূষণ নিয়ে। একই সঙ্গে বিশ্বশান্তি কামনা। শুরুটা করেছেন নিজ দেশ ভারত থেকে। এলেন বাংলাদেশে।

মাধাইয়ের বাহন সাইকেল। এটা নিয়েই বাংলাদেশে ঘুরবেন দুই মাস। মাধাই মনে করেন, এই সাইকেলটাও একটা বার্তা। বাইসাইকেল মানেই হলো পরিবেশবান্ধব যান।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মাধাই পাল বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাতে আখাউড়ায় অবস্থান করে শুক্রবার সকালে বেরিয়ে পড়েন। মাধাইয়ের সাইকেলের সামনে ভারতের ছোট্ট পতাকা লাগানো। একই সঙ্গে কাগজে লেখা ভ্রমণের বার্তা।

মাধাই জানান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত ঘুরে ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শুনেছেন এবং তা থেকেই তার বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা বাড়তে থাকে। 

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ এই দুই দেশের সরকার পরিবেশ দূষণরোধে অনেক চেষ্টা করছে। এ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এ চেষ্টা। বেশ সাড়াও পাচ্ছেন তিনি। আজকে তিনি আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা অথবা সিলেটের দিকে যাবেন বলেও জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা