প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৭:৩১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৭:৩৪ পিএম
বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বান্দ রোডে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রবা ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্বরণে বরিশাল নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নগরীর বান্দ রোডে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সহকারী প্রকৌশলী এইচ এম আবদুর রহমান, আফজাল হোসেন, রাফাত ইবনে মোর্শেদসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। যা জাতিসংঘ স্বীকৃত দিয়েছে। আমাদের এই দিনটিকে স্মরণ রাখতে হবে এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করতে হবে।