× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনেও পরিবারের সন্ধান পায়নি ভোলার বোরহানউদ্দিনের সাগর

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ০০:১৭ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১০:৪৫ এএম

পরিবারের সদস্যদের কাছে পাওয়ার অপেক্ষায় শিশু মো. সাগর হোসেন শরাফত। প্রবা ফটো

পরিবারের সদস্যদের কাছে পাওয়ার অপেক্ষায় শিশু মো. সাগর হোসেন শরাফত। প্রবা ফটো

পাঁচ দিনেও পরিবারের সন্ধান পায়নি মো. সাগর হোসেন শরাফত। শিশুটিকে পাওয়া গেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। সে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

শনিবার (২ মার্চ) বিকালে চরলরেন্স ইউনিয়নের কড়ইতলা বাজারে পাওয়া যায় তাকে।

শিশু সাগর জানায়, ভোলার বোরহানউদ্দিন এলাকা থেকে ২৯ ফেব্রুয়ারি পরিবারের কাউকে না জানিয়ে বরিশালের চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে ওয়াজ শুনতে যায় সে। পরে মাহফিল শেষে ভুল করে অন্য একটি ট্রলারে উঠে পড়লে মাঝি তাকে লক্ষ্মীপুরের কমলনগরে নিয়ে আসে। ট্রলার থেকে নেমে কমলনগরের কড়ইতলা বাজারে এসে পরিচিত কাউকে চিনতে না পেরে কান্নাকাটি করলে লোকজন তাকে আশ্রয় দেয়।

সে আরও জানায়, তার বাবার নাম মো. মিলন। পেশায় রাজমিস্ত্রি। মায়ের নাম ফাতেমা বেগম ও দাদার নাম মনসুর আলী সরদার। বাড়ির নাম সরদারবাড়ি। এ ছাড়া এলাকার সহপাঠী বড় ভাইদের মধ্যে রাকিব, বাপ্পি, সজীবের নাম ছাড়া অন্য কিছু বলতে পারছে না।’

শিশুটি বর্তমানে কড়ইতলা বাজারে মারকাজুত তাহফিস মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুসের কাছে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা