× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই বন্ধু, একজনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৮:৪০ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৯:৫১ পিএম

নিহত স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

নিহত স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছে মাহিব ও নাহিদ নামে দুজন স্কুলশিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাহিবের মরদেহ উদ্ধার করেছে। 

বুধবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মাহিবের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকায়। সে শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অপর শিক্ষার্থী নাহিদের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা শহর থেকে ছয় বন্ধু সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ চেষ্টায় নদী থেকে মাহিবের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় মাহিবের মরদেহ উদ্ধার করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা