× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৩:৩৬ পিএম

দুর্ঘটনায় নিহত রিফাত মণ্ডল। ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় নিহত রিফাত মণ্ডল। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত মন্ডল বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মৃত বাবুল মণ্ডলের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মোটরসাইকেলচালক মামুন এবং অপর আরোহী রিফাত।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে সাখাওয়াত হোসেন জানান, রিফাত মণ্ডল মোবাইল ফোন কেনার জন্য বন্ধুর মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ মাওনা যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় রিফাত। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির সিএনজি অটোরিকশাটি তাকে চাপা দেয় । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুন এবং রিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, হাসপাতালে গিয়ে রিফাতের সুরতহাল করেছে পুলিশ। তার স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা