× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৬:৩৬ পিএম

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রিজনভ্যানে কারাগারে নেওয়া হচ্ছে। এ সময় তারা স্বজনদের হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছেন। প্রবা ফটো

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রিজনভ্যানে কারাগারে নেওয়া হচ্ছে। এ সময় তারা স্বজনদের হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছেন। প্রবা ফটো

ঝিনাইদহে মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিম।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন একই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইনজীবী বলেন, এ ঘটনায় পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন ৯ জনের নামে হত্যা মামলা করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা