চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৭:২১ পিএম
স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য গবেষণা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দেশ-বিদেশের নামকরা, প্রতিথযশা চিকিৎসা বিজ্ঞানী, গবেষক ও অতিথিরা। ‘ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এই মন্তব্যটি করেন তিনি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ১ হাজার ১০০ গবেষক অংশ নেন। এর উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। সম্মেলনে এক সঙ্গে ১১৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে অংশ নিয়েছেন ভারত, নেপাল, থ্যাইল্যান্ড, মালয়েশিয়াসহ প্রতিথযশা একঝাঁক চিকিৎসা বিজ্ঞানী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান। এতে অতিথি ছিলেন বাংলাদেশের মেডিকেল গবেষণার অন্যতম পথিকৃৎ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিকেল বিজ্ঞানী অধ্যাপক ডা. এমএ ফয়েজ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মেহেরুন্নিছা খানম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, ইসি কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জালাল উদ্দিন আকবর, মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. আমির হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা. রুবি দত্ত, ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আইরিন সুলতানা প্রমুখ। ক্যাম্পাসের চারটি ভেনুতে সম্মেলন অনুষ্ঠিত হয়।