× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়িতে ‘অগ্নিসংযোগ’

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৪ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১ পিএম

প্রতিপক্ষকে ফাঁসাতে কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে একটি বাড়িতে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

প্রতিপক্ষকে ফাঁসাতে কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে একটি বাড়িতে আগুন দেওয়া হয়। প্রবা ফটো

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া গাছে বেঁধে দুজনকে নির্যাতন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর. এম সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিবরাম গ্রামের আব্দুর রহমান ও শাহবর নামের দুই ব্যক্তির মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে শাহবর আলী ও তার লোকজন সোমবার আব্দুর রহমান ও তার ভাই রফিকুল ইসলামকে গাছে বেঁধে মারধর করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

রফিকুল ইসলাম বলেন, ‘আমার দুহাত রশি দিয়ে বেঁধে কিল ঘুষি দিয়ে পকেট থেকে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা শাহবর ও তার ছেলে আহসান ছিনিয়ে নেন। আমাদেরকে ফাঁসাতে শাহবর নিজে তার বাড়ির পূর্ব দিকে পরিত্যক্ত একটি ঘরে আগুন লাগিয়ে দেন।’

অভিযুক্ত শাহবর আলী বলেন, ‘আমার পৈত্রিক জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু আব্দুর রহমান আমার শরিকদের জমি কিনে আমার জমি দখলে নিয়েছেন। এ জন্য আমি আমার জমি উদ্ধারের চেষ্টা করছি।’

ওসি আর. এম সাইদ বলেন, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা