× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৬:১২ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পাটকেলঘাটা থানার এক গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কালাম হোসেন একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে প্রায় উত্যক্ত করত কালাম। বিষয়টি বেশ কয়েকবার কালামের পরিবারকে জানানো হয়। গত ৫ অক্টোবর সে প্রথমবার স্কুলছাত্রীর ওপর নির্যাতন চালায়। পরে আবার গত শুক্রবার (৪ নভেম্বর) কালাম একই কাজ করলে এলাকাবাসীর হাতে আটক হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বলেন, ‘ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নির্যাতিত স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রবা/এমআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা