× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুতে পুকুরে ভাসছিল অর্ধগলিত মরদেহ, গন্ধ পেয়ে উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রামুর গর্জনিয়াতে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গরকাটা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মরদেহটি ওই ওয়ার্ড়ের ঘোনার পাড়া এলাকায় মৃত ইমাম শরীফের ছেলে ছুরুত আলমের বলে শনাক্ত করেছে তার পরিবার।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গরকাটা গ্রামের পুকুরে পাড় থেকে হঠাৎ দুর্গন্ধ আসছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা পুকুরে কিনারায় গিয়ে মরদেহটি ভাসতে দেখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ছুরুত আলম ওই স্থানের আশপাশে জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছিল।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা