× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তক্ষকসহ আটক পাচারকারী

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫২ পিএম

বগুড়ায় তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় ‘কোটি টাকা’ মূল্যের তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে তক্ষকটি জব্দ করে পুলিশ। 

আটক ওই ব্যক্তির নাম লেবু মিয়া৷ তিনি গাবতলী পূর্বপাড়া এলাকার মৃত শামসুল ফকিরের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গাবতলী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।
 

সংবাদ সম্মেলনে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী


পুলিশের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্বপাড়া এলাকায় লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা-বেচা হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।


তিনি আরও জানান, লেবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান চক্রের হোতা। তার সঙ্গে আরও সদস্য রয়েছে। লেবু মিয়াকে আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা