× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৩:৩৪ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৩:৪২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

কাউনিয়া রেলস্টেশনের পশ্চিমে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বৃদ্ধের নাম নগেন চন্দ্র। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা ছিলেন।

কাউনিয়া রেলস্টেশন জিআরপির ইনচার্জ (এসআই) আব্দুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে এসআই বলেন, নগেন চন্দ্র জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি কাউনিয়ার তপিকল বাজারের একটি পরিত্যক্ত জায়গায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে কাউনিয়া স্টেশন থেকে পার্বতীপুরগামী একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। স্টেশনের কিছুটা দূরে ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে চলন্ত ট্রেন ধাক্কা দেয়। 

এসআই আব্দুল মান্নান আরও বলেন, নগেন চন্দ্রের মরদেহ জিআরপিতে রয়েছে। তার ট্রেনে কাটা পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নগেন চন্দ্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা