× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় তুলার গোডাউন পুড়ে ছাই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রবা ফটো

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রবা ফটো

ময়মনসিংহের ভালুকায় একটি তুলার কারখানার গোডাউন আগুনে পুড়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে সিডস্টোর বাজার এলাকার ব্রাইভেন্ট নিটিং লিমিটেড কারখানায় এ আগুন লাগে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে গোডাউনের বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে গেছে।

এই ফায়ার কর্মকর্তা বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কারখানার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ভালুকা, ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে গোডাউনের বেশির ভাগ সুতা ও তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা