× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে ভুয়া ডাক্তার ও ৩ ক্লিনিকে অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম

কাশিয়ানীতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

কাশিয়ানীতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অভিযান চালিয়ে সেবার নামে মানুষের সঙ্গে প্রতারণার দায়ে গোপাল মিস্ত্রি নামে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাজারে অভিযান চালিয়ে আরও তিনটি ক্লিনিক ও একটি চেম্বারসহ চারটি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট পাঁচ প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইয়াসা তাপাদার। 

জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ জিল্লুর রহমান জানান, রামদিয়া বাজারের বিপুল ডেন্টাল কেয়ার নামে চেম্বার খুলে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া ও চেম্বার অপরিচ্ছন্ন থাকায় গোপাল মিস্ত্রি নামে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারে সেবা ক্লিনিক, এমা ক্লিনিক ও রামদিয়া ক্লিনিক ও একটি ডাক্তারের চেম্বারসহ পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলার স্বাস্থ্য খাত ঠিক রাখতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা