× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে দুটি অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিট। প্রবা ফটো

অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিট। প্রবা ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে বিজিবির উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয় ইউনিট।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে ঘুমধুম-তুমব্রু পরিত্যক্ত সড়কের নির্জন স্থানে শেল দুটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, তুমব্রু সীমান্তের ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের ওপর অবিস্ফোরিত দুটি মর্টার শেল উদ্ধার করা হয়। আজ বিকাল চারটা দিকে ওই সড়কে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিট মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, ‘গতকাল এবং দু’দিন আগে উদ্ধার করা মর্টার শেল দুটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিট এসে নিষ্ক্রিয় করেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু এখনও সীমান্তে বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা