× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে বাসচাপায় দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৯ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৪ এএম

গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

নোয়াখালী সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ভবঘুরে এক বৃদ্ধা ও শিশু নিহতের ঘটনায় বাসচালকসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে বাসটিও জব্দ করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বাসিন্দা বাসচালক মো. মিজানুর রহমান, তার দুই সহযোগী একই এলাকার আবু তাহের ও  তারেক আহমেদ।

এর আগে ভোরের দিকে হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাগরিকা পরিবহনের বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, র‍্যাব-১১ ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে সাগরিকা বাস জব্দসহ ঘাতক চালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট থেকে তাদের নোয়াখালী আনা হচ্ছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। সে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

র‍্যাব জানায়, সদর উপজেলার চরকরমুল্যাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাকের হোসেন একমাত্র মেয়ে নিহত জান্নাতুল ফেরদাউস। এক ভবঘুরে ভিক্ষুককে জান্নাতের পরিবার দুপুরের খাবার খাওয়াতেন। ওই বৃদ্ধা চোখে কম দেখায় শুক্রবার বিকালের দিকে ঘটনার সময় তাকে রাস্তা পার হতে সহায়তা করছিল জান্নাত। এ সময় সোনাপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির সিলেটগামী সাগরিকা বাস তাদের দুজনকে চাপা দেয়। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বাসসহ ঘাতক চালক ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা