× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনদ বড় ভাইয়ের, চিকিৎসক ছোট ভাই!

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা অপচিকিৎসার জন্য ওষুধের দোকানে অভিযান পরিচালনা করছেন। প্রবা ফটো

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা অপচিকিৎসার জন্য ওষুধের দোকানে অভিযান পরিচালনা করছেন। প্রবা ফটো

মেহেরপুরের গাংনীতে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় সুজন আলী নামে চিকিৎসক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুজন আলীকে দণ্ড দেওয়া হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বলেন, ‘বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের মনিরুল ইসলামের দুদিনের নবজাতককে চিকিৎসা দেন সুজন আলী। এন্টিবায়োটিকসহ দিয়েছেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়ে নবজাতকটি। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডাক্তার শরিফুল ইসলাম নিজ গ্রাম মহাম্মদপুরে ফার্মেসি ও চেম্বার খুলেছেন। সেখানে নবজাতকসহ রোগী দেখেন তিনি। এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত। ডাক্তার শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী রোগী দেখেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা