× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম

পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় জামিনপ্রাপ্ত আসামিকে ভয়ভীতি, মারধর করে কোর্টের কাগজ ছিড়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) সাবিনুরের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভুগী জামিনপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, আমার চাচা আলমগীরের সঙ্গে জানুয়ারি মাসে হাতাহাতির সূত্র তিনি পাবনা কোর্টে মামলা দায়ের করেন। ৬ ফেব্রুয়ারি জামিন নিয়ে সেই কাগজ ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসারের কাছে জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আসি।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি পুলিশের এসআই সাবিনুর আমার বাড়ি গিয়ে চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের মাধ্যমে আপস-মীমাংসা করার নিদের্শ দেয়। তা না হলে তিন বছর জেল খাটানোর হুমকি দেন। জামিনের কাগজ তাকে দেখালে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চড় দিয়ে হাতে থাকা জামিনের কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেন। আমার স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আদালতের আদেশ তার কাছে মূল্য নাই বলে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আমাকে পরে দেখা করার কথা বলেন।

এ বিষয়ে মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। এসআই সাবিনুরের এই কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভাঙ্গুড়া থানার এসআই সাবিনুর অভিযোগের বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনো সত্যতা নেই। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা