× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৬ পিএম

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া শাওন ওরফে ফরহাদ ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) র‍্যাব-১১ জানায়, কুতুবআইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি শাকিল পটুয়াখালী জেলার বাউফল থানার মো. ফরিদ গাজীর ছেলে।

তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাহিনীটি জানিয়েছে, স্ত্রী তাসনিমকে নির্যাতনের পর অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন অভিযুক্ত শাওন। চিকিৎসক তাসনিমকে মৃত ঘোষণা করলে লাশ রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

র‍্যাব-১১-এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে র‍্যাব জানায়, ২২ বছরের তাসনিম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রানিদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে। ফতুল্লায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। গত ১ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাওন তাসনিমকে অচেতন অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শাওন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। তখন চিকিৎসক প্রাথমিক ধারণা করেন, তাসনিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

এ ঘটনায় পরে তাসনিমের বাবা ফতুল্লা থানায় মামলা করেন।

মামলায় গ্রেপ্তার স্বামী শাওনকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা